কাপ্তাই মডেল মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কেন্দ্রীয় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক:


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত উৎসবমুখর ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে এ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সোলায়মান। খুতবায় তিনি ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে সংযম, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা নিয়ে। তিনি মুসল্লিদের ইসলামের মূল শিক্ষা—মানবতা, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও ভ্রাতৃত্ববোধ—নিজ নিজ জীবনে ধারণ করার আহ্বান জানান।

তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ প্রার্থনা করেন এবং দেশ-জাতির কল্যাণে দোয়া করেন। এছাড়া সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জামাত শেষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • কাপ্তাইয়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, ৩.৫ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ হিসেবে সাড়ে ৩ টন (৩,৫০০ কেজি) চাল বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রাঙামাটি জেলা…

  • ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ

    কাপ্তাইয়ে প্রস্তুতি ও সমন্বয় সভা নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয়বিষয়ক উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার…

  • 🟥 কাপ্তাইয়ে সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই  রাঙামাটির  আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধন মূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।  বুধবার ( ২৯ এপ্রিল)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের…

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

  • কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক…

Leave a Reply