🟥 তিন দিনের আদিয়ানকে ফিরিয়ে আনল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক:


জন্মের মাত্র তিন দিনের মাথায় জটিল জন্মগত রোগে আক্রান্ত নবজাতক মো. আদিয়ানের জীবন রক্ষা করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে।

আদিয়ানের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। দিনমজুর বাবার সন্তান আদিয়ান জন্মের পর থেকেই গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিল। ২৪ মে রবিবার সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, শিশুটি ‘রাপচার্ড মাইলোমেনিনগোসিল’ নামের জটিল জন্মগত রোগে আক্রান্ত।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ রোগে মেরুদণ্ডের হাড় সঠিকভাবে জোড়া না লাগায় স্নায়ুরজ্জুর একটি অংশ বাইরে বের হয়ে আসে। জন্মের সময় বা পরে সেটি ফেটে গেলে সেখান থেকে ক্রমাগত স্নায়ুরস (সিএসএফ) বের হতে থাকে। দ্রুত অস্ত্রোপচার না করলে মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে শিশুর মৃত্যুঝুঁকি তৈরি হয়।

শিশুটির পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঝুঁকি নিয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারে শতভাগ মৃত্যুঝুঁকি ছিল, আবার অপারেশন না করলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না।

২৪ মে দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের পেডিয়াট্রিক সার্জন ডা. সবুজ কান্তি ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সাগর নন্দী সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। হাসপাতাল সূত্র জানায়, রাঙামাটিতে এত অল্প বয়সী শিশুর এ ধরনের জটিল অস্ত্রোপচার এই প্রথম।

চিকিৎসকেরা বলেন, সাধারণত জেলা হাসপাতালে এ ধরনের অপারেশন করা হয় না। তবে শিশুটির পরিবারের অসহায় পরিস্থিতি এবং মানবিক দিক বিবেচনায় নিয়ে তাঁরা দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান সফল অস্ত্রোপচারের জন্য সার্জারি টিমকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ আহরণ নিষেধাজ্ঞা কার্যকর

    প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণে কঠোর ব্যবস্থা, জেলেদের খাদ্য সহায়তা অব্যাহত নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। জেলা প্রশাসন…

  • রাঙামাটিতে ভিবিডি’র নব কমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময়

    আহমদ বিলাল খান, রাঙামাটি  ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য মো: হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও…

  • ‘বৈসাবি’ নয়, নিজস্ব নামে উৎসব—সমমর্যাদার নতুন বার্তা পাহাড়ে

    নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ‘বৈসাবি’ নামের পরিবর্তে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব নামে ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করবে—এমন ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সব সম্প্রদায়ের উৎসব রাষ্ট্রীয়ভাবে সমান মর্যাদা পাবে এবং কোনো ধরনের বৈষম্য…

  • অসুস্থ সহকর্মীর পাশে পুলিশ সুপার আবদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান অসুস্থ সহকর্মীর প্রতি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সম্প্রতি অপারেশন-পরবর্তী অবস্থায় চিকিৎসাধীন এক সহকর্মীর খোঁজ নিতে তিনি হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশ সুপার অসুস্থ…

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • 🟥 রাঙামাটিতে ডিবি অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙ্গামাটি সদরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে এবার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে রাঙ্গামাটি পৌরসভার…

Leave a Reply