🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেবরাজের বাবা ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবাল দাশ জানান, তাঁর ছেলে অংকদৌড়, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্রসংগীত, সাধারণ জ্ঞান কুইজ, গণিত কুইজ, কাবিং এবং দলীয় বিতর্ক—এই আটটি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটিতেই প্রথম হয়েছে।

দেবরাজের এ সাফল্যে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে এবং অন্য শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • “হৃদপিণ্ডে দুটি ছিদ্র: বাঁচার লড়াইয়ে ১৮ মাসের মেশিং, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন”

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় এক দরিদ্র দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিং ওয়াং মারমা জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, যা দ্রুত অপারেশন ছাড়া…

  • বর্ষার পানিতে ঘুরে দাঁড়াল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

    টানা বর্ষণে লেকের পানি রুল কার্ভের অনেক ওপরে; পাঁচ ইউনিটে একযোগে উৎপাদন, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে ভরে উঠেছে রাঙামাটির কাপ্তাই লেক। কয়েক সপ্তাহ আগেও…

  • শুভর গোলে ফাইনালে সোনালি অতীত

    নিজস্ব প্রতিবেদক শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একমাত্র গোলে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সোনালী অতীত ফুটবল একাদশ। টানটান উত্তেজনার ম্যাচে প্রজন্ম বাংলা কলোনী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে দলটি।…

  • 🟥 লেক-নদী-পাহাড়ের মোহে ঈদে কাপ্তাইয়ে পর্যটকের ঢল

    নিজস্ব প্রতিবেদক: ঈদের দীর্ঘ ছুটিতে রাঙামাটির কাপ্তাই যেন পরিণত হয়েছে পর্যটকদের মিলনমেলায়। কাপ্তাই লেক, কর্ণফুলী নদী আর সবুজ পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন শত শত ভ্রমণপ্রেমী। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত…

  • কাপ্তাই পলিটেকনিকে সংঘর্ষ, আহত ৯

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আঞ্চলিক ফোরামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আঞ্চলিক ফোরামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে…

  • কাপ্তাইয়ে বৃষ্টির দাপটে থমকে জনজীবন

    ৩২ স্থানে পাহাড়ধস, ১৮ আশ্রয়কেন্দ্রে ৩১৭ জন; প্রশাসন, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক  টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাহাড়ধস, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, কৃষিজমিতে পানি জমে ফসলহানির শঙ্কা, বাজারে…

Leave a Reply