কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

রাঙামাটি জেলা ভোক্তা অধিকার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি জেলা  ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।

এসময় মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় নতুনবাজার আমান উল্লাহ মাংসের দোকান এর মালিক মোঃ আমান উল্লাহ’কে ২ হাজার, পোল্ট্রি দোকানে ফ্রিজ ও ফ্রিজে মুরগির মাংস রাখায় ৪১ ধারায় ২ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মহিম চাকমাকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।  

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাই সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

    ঝুলন দত্ত, কাপ্তাই : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার কাপ্তাই  প্রজেক্ট  পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত  এএসআই  মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন,  গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায়…

  • কাপ্তাইয়ে  বসতঘরের সামনে দুর্বৃত্তের আগুনে পুড়ল  সিএনজি অটোরিকশা

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই  উপজেলা সদর  আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।   রবিবার  (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে…

  • কাপ্তাই শিল্প এলাকায় জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ৬নং শিল্প এলাকা ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএফআইডিসি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল…

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

  • একই বিদ্যালয়ে ২১ বছর: ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা শেষে বিদায় নিলেন ইউসুফ মিয়া

    ঝুলন দত্ত, কাপ্তাই: একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায়  ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া।  এই উপলক্ষে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

Leave a Reply