কাপ্তাইয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে  নির্বাচনী সরঞ্জাম 

জাতীয় নির্বাচন ২০২৬ কাপ্তাই

রাঙামাটির কাপ্তাইয়ের ২২ টি ভোট  কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টা হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি  অফিস হতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল হতে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী কাজে ব্যবহৃত ব্যালেট পেপার, সিল, স্বচ্ছ ব্যালেট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড সহ অন্যান্য সরঞ্জাম বুঝে নেন। এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,  কাপ্তাই  থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল সহ পুলিশ,  আনসার সদস্য এবং  ভোট গ্রহনে সংশ্লিষ্ট  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯ শত ৫৯ জন, তৎমধ্যে পুরুষ ভোট ২৬ হাজার ৪ শত ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫ শত ১৮ জন।

২২টি ভোট কেন্দ্রে ১০০ টি পুলিং বুথে ২২ জন  প্রিসাইডিং অফিসার ৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ শত ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে বিজয়ের মালা দীপেনের গলায়

    আহমদ বিলাল খান : দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়ে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি…

  • কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…

  • কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন, ২২ কেন্দ্রে চলছে গণনা। 

    নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।…

  • দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়, মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীপেন দেওয়ান 

    পলাশ চাকমা, রাঙামাটি। রাঙামাটি–২৯৯ আসনে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে মহাসচিবের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময়…

  • বান্দরবানে ধানের শীষের উজ্জ্বল জয়, উৎসবের আমেজে ফল ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বান্দরবান এর একমাত্র সংসদীয় আসনে দাপুটে ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। ধানের শীষ প্রতীকে তিনি…

  • প্রতিশোধ নয়, সহমর্মিতার রাজনীতি চাই। রাঙ্গুনীয়া জয়ের পর ঐক্যের বার্তা দিলেন হুমাম কাদের চৌধুরী

    মাসুদ নাসির, রাংগুনিয়াঃ নির্বাচনে বিজয় মানেই প্রতিপক্ষকে দমন নয়—বরং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার। এমন বার্তাই দিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। ১২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে …

Leave a Reply