চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘গুরু প্রণাম’

শাস্ত্রীয় সঙ্গীতে সুর, তাল ও তারের অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ দর্শক

নিজস্ব প্রতিবেদক:

গুরু-শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্য, শ্রদ্ধা ও ভক্তির অনন্য প্রকাশ ঘটল গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ‘গুরু প্রণাম’-এ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীতের সুর, তাল, কণ্ঠ ও তারের অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

তবলা শিক্ষা প্রতিষ্ঠান রেওয়াজ’- এর শিষ্যবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের প্রখ্যাত তবলাগুরু সুদীপ সেনগুপ্তের প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় গুরু সুদীপ সেনগুপ্ত তাঁর শিষ্যদের নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাচিকশিল্পী প্রবীর পালের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক বেতার ও টেলিভিশন শিল্পী ঝুলন দত্ত এবং সদস্যসচিব বেতার ও টেলিভিশন শিল্পী সানি দে।

এরপর শুরু হয় মূল শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা। উদ্বোধনী পরিবেশনা হিসেবে ‘রেওয়াজ’-এর শিক্ষার্থীরা ‘গুরুবন্দনা’ শীর্ষক বৃন্দ তবলা লহরা পরিবেশন করেন। ত্রিতালে বিলম্বিত, মধ্য ও দ্রুত লয়ে গুরু সুদীপ সেনগুপ্তের সৃষ্ট কায়দা, টুকরা, চক্রদারসহ বিভিন্ন বোল দক্ষতার সঙ্গে পরিবেশন করে তারা দর্শকদের মুগ্ধ করেন। হলভর্তি দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। এ পরিবেশনায় হারমোনিয়ামে নাগমা পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈকত দত্ত।

পরিশেষে গুরু প্রণামের মাধ্যমে উপস্থিত শিষ্যরা তাঁদের প্রিয় গুরু সুদীপ সেনগুপ্তের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন। গুরু-শিষ্য সম্পর্কের চিরায়ত বন্ধনকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়া এ আয়োজন শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের কাছে হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • সাংবাদিক পরিচয় নির্ধারণে গ্রহণযোগ্য কর্তৃপক্ষ প্রয়োজন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    নিজস্ব প্রতিবেদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক এবং কে সাংবাদিক নন—তা নির্ধারণে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য কর্তৃপক্ষ থাকা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে এমন একটি কার্যকর ব্যবস্থা এখন সময়ের…

  • ফুয়েল পাসে এখন ব্যক্তিগত গাড়িও

    নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) ২০২৬ থেকে ব্যক্তিগত গাড়িকেও ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’,…

  • 🟥 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দালালমুক্ত থানার নির্দেশ

    বিশেষ প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, থানায় কোনো দালালচক্রের উপস্থিতি সহ্য করা হবে না। শনিবার (০২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।…

  • চট্টগ্রামে ‘ভয়েস হান্ট’ শুরু, পরের ধাপে ৪২ প্রতিযোগী

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে নতুন কণ্ঠশিল্পী খুঁজে বের করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’। উদ্বোধনী পর্বে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দিনভর অনুষ্ঠিত অডিশন শেষে কঠোর বাছাই প্রক্রিয়ায় ৪২ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে পরবর্তী ধাপে জায়গা করে…

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য ও সৌর পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে কাপ্তাই সফর করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় বাস্তবায়নাধীন “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেন।…

  • 🟥 বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতা রক্ষার আহ্বান

    বিশেষ প্রতিবেদক: আজ ৩ মে ২০২৬, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (Press Freedom Day)। দিবসটি উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ ঘোষিত এই গুরুত্বপূর্ণ দিবসটি প্রতি বছর বিশ্বজুড়ে পালন…

Leave a Reply