কিস্তিতে ল্যাপটপ পেলেন প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা, দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান


পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা পুলিশ। ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে চলমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের জন্য কিস্তিতে ল্যাপটপের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

শনিবার (৪ এপ্রিল) পুলিশ সুপার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, আধুনিক পুলিশিং নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা অপরিহার্য।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ সরদার, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩৫ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের মাধ্যমে যোগ্য সদস্যদের বিভিন্ন দাপ্তরিক কাজে নিয়োজিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
+ posts

Similar Posts

  • দীঘলছড়িতে বিষু উৎসবে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির ২নং মগবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি এলাকায় ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীঘলছড়ি যুব সমাজ ও দীঘলছড়ি ত্রিরত্ন জ্ঞানোদয় ঐক্য পরিষদ এর যৌথ আয়োজনে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব…

  • ধর্মীয় মূল্যবোধেই শান্তি ও সম্প্রীতির ভিত্তি: রাজবন বিহারে পার্বত্য মন্ত্রী

    আহমদ বিলাল খান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়; বরং নৈতিকতা, সহনশীলতা ও সামাজিক সংহতির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ…

  • দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

    আহমদ বিলাল খান, রাঙামাটি  “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি পার্বত্য…

  • বদলিজনিত বিদায় সংবর্ধনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

    রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব…

  • রাঙ্গামাটিতে বৈসাবি-বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৫ দিনব্যাপী উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: বাংলা নববর্ষ ও বৈসাবি ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সোমবার (৬ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়…

  • নারী ও কন্যার অধিকার রক্ষায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বান্দরবান প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) তারিখে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার…

Leave a Reply