কাপ্তাইয়ে ১৬ পুকুরে মাছের পোনা
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। পরে ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বরাদ্দ করা পোনা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সংশ্লিষ্টরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পুকুর ও জলাশয়ের যথাযথ ব্যবহার এবং মাছের উৎপাদন বাড়াতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কাপ্তাই উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মোট ১৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।