কাপ্তাই নতুন বাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

মো.জয়নাল আবেদিন, কাপ্তাই 

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই নতুন বাজার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাজার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব হারুনুর রশিদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব ওয়াজি উল্লাহ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মনসুরুল হক। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব আবু তানভীর। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি জনাব লোকমান আহমেদ, নতুন বাজার বণিক সমিতির সভাপতি জনাব জয়নাল আবেদিন, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, সেক্রেটারি নবি হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, সেক্রেটারি শফিকুল আলম এবং শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা আমির হোসাইন।

এ সময় নতুন বাজার মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মো.জয়নাল আবেদিন, কাপ্তাই 
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে আশিকা’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

    ঝুলন দত্ত, কাপ্তাই বেসরকারি উন্নয়ন সংস্থা  আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার  চিৎমরম ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব ও যুব নারীদের অংশগ্রহণে  সোমবার (৯ মার্চ) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা, সাংস্কৃতিক…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি…

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

  • কাপ্তাই সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

    ঝুলন দত্ত, কাপ্তাই : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার কাপ্তাই  প্রজেক্ট  পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত  এএসআই  মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন,  গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায়…

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

  • কাপ্তাই কেপিএম কলাবাগানে অগ্নিকাণ্ড: নিঃস্ব দুই পরিবার, খোঁজ নিলেন পার্বত্য মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকায় বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮.৩০ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গিয়ে দুই পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পার্বত্য…

Leave a Reply