কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে এসডিজি ভিলেজ, ১০ আগস্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রাম আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে এ গ্রামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

স্থানীয় প্রশাসনের আশা, এসডিজি ভিলেজ হিসেবে যাত্রা শুরুর মাধ্যমে মিতিঙ্গাছড়ি গ্রাম একটি আধুনিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেলে পরিণত হবে। পাশাপাশি দেশের অন্যান্য গ্রামের জন্যও এটি অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের জরুরি সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতির চলাচলের করিডর সচল রাখতে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৪টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী…

  • কাপ্তাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান নিজস্ব প্রতিবেদক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর…

  • 🟥 কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার সীতাপাহাড় সংলগ্ন ও…

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করে…

  • রাঙামাটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

Leave a Reply