সীতাঘাটে মহাবারুণী স্নান ১৭ মার্চ, ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

মানিক দাশ, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির প্রাঙ্গণে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র মহাবারুণী স্নান। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ‘ঋষি কুম্ভমেলা’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। শিব চতুর্দশী থেকে শুরু হয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পূর্ণাহুতির মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোর্তিময়ানন্দ পুরী মহারাজ।

মহাবারুণী স্নান ও ২০৩২ সালের কুম্ভমেলাকে সামনে রেখে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মন্দিরের নাটঘরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি কাপ্তাই উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধি ও ভক্তরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ। বক্তব্য দেন মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোর্তিময়ানন্দ পুরী মহারাজ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনীত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কুমার মল্লিক, উর্ধ্বতন সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক রুপক কান্তি মল্লিক, অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক, সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সজল মল্লিক, অর্থ সম্পাদক সুমন দত্ত, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদক শিপ্রা লোধ, লগগেইট জয়কালী মন্দির মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি ডা. কল্যান চৌধুরী, লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক দীপংকর দেবনাথ এবং কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড কর্ণফুলি সার্বজনীন মাতৃ মন্দিরের সভাপতি জনার্ধন দাশ।

বক্তারা বলেন, মহাবারুণী স্নান ও ভবিষ্যতের ঋষি কুম্ভমেলাকে ঘিরে সীতাঘাটে ধর্মীয় আবহ ইতোমধ্যেই তৈরি হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, মহাবারুণী স্নান ও ২০৩২ সালের ঋষি কুম্ভমেলা সীতাঘাটকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় মিলনমেলায় পরিণত করবে এবং কাপ্তাই অঞ্চলে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচন করবে।

মানিক দাশ, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

    মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান…

  • হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত সনাতনি সম্প্রদায়ের ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলি…

  • কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ২.৩০ এ  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে কাপ্তাই উপজেলা প্রশাসন এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)…

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

Leave a Reply