কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল মজুদ না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে গুরুত্বারোপ করা হয়।

মনিটরিং চলাকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “কৃত্রিম সংকট সৃষ্টি বা জ্বালানী তেল মজুদ করে বাজার অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়ম ভঙ্গ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তার নেতৃত্বে পরিচালিত এই মনিটরিং কার্যক্রমে বাজার কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন 

    কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েসে শুনে ইংরেজি শেখার সুযোগ  ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার কর্তৃক রচিত  বই  “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ইংরেজিতে অর্নগল কথা বলার জন্য এই বইটি…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • ১৫ এপ্রিল চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসব, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়ন এর চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাঁই জল উৎসব…

  • কাপ্তাইয়ে মৎস্য বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    ঝুলন দত্ত, কাপ্তাই কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ এপ্রিল) হতে শুরু হয়েছে।  মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা…

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

  • 🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা…

Leave a Reply