কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা সভা: সমন্বিত উদ্যোগে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেলী রুদ্র।

সভাপতির বক্তব্যে নেলী রুদ্র বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি উপস্থিত সদস্যদের কাছে জানতে চান, কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি বা উদ্ভূত সমস্যা রয়েছে কি না। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং তা আরও উন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, উপজেলা জামায়াতে আমির হারুনুর রশিদ, বিজিবি প্রতিনিধি, কাপ্তাই থানার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা উপজেলার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

মো জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।  শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং…

  • কাপ্তাইয়ে বৈশাখী আনন্দে শিল্পীদের মিলনমেলা

    নিজস্ব প্রতিবেদক: আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার নবীন সদস্য বরণ, ঈদ পুনর্মিলনী, বৈশাখী মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বসে শিল্পীদের এক…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • কাপ্তাই: বৃষ্টিভেজা সড়কে বাস–নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণহানি নেই

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যানবাহনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত…

  • কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায়  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা…

  • 🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে…

Leave a Reply