কাপ্তাই প্রেসক্লাবের নেতৃত্বে কবির-ঝুলন

নিজস্ব প্রতিবেদক

পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয়ে কাপ্তাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ বেতার, আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাপ্তাইয়ের শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে দৈনিক আজাদী ও দৈনিক ইত্তেফাকের কাপ্তাই প্রতিনিধি এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেনকে। সিনিয়র সহসভাপতি আলমগীর কবির, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন এবং নির্বাহী সদস্য হয়েছেন রবিউল হোসেন চৌধুরী রিপন, এম বাবুল ও জয়নাল আবেদীন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আল হক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সততা, দক্ষতা, মেধা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মূলধারার সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকলে অপসাংবাদিকতা জায়গা করে নিতে পারবে না।

সভায় প্রধান বক্তা ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির। অনুষ্ঠানের শুরুতে কাপ্তাইয়ের প্রয়াত সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তিতে ‘এ’ গ্রেড পেল ফারিয়া ফারজানা সুপ্তি

    কাপ্তাই প্রতিনিধি: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ‘এ’ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিয়া ফারজানা সুপ্তি। রবিবার (১ মার্চ) সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সুপ্তি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।…

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

  • প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি…

  • রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ…

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায়  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Leave a Reply