রমজান সামনে রেখে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে বান্দরবানে জেলা প্রশাসকের অভিযান

অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে বান্দরবানে জেলা প্রশাসকের অভিযান

আব্দুল হাই খোকনঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান শহরের প্রধান বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের একটি টিম ফলের দোকান, মুদি দোকান, শাক-সবজি ও মাছ-মাংসের দোকান ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ীদের সঠিক ওজন নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ রাখা এবং প্রতিদিনের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কোনো ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারেন, সে বিষয়েও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

অভিযানকালে জেলা প্রশাসক স্পষ্টভাবে জানান, ভেজাল পণ্য বিক্রি, ওজনে কারচুপি বা অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসন নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

এই মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম, হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত ও গোপা বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রমজানকে ঘিরে বাজারে যাতে কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধির প্রবণতা তৈরি না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্র জানায়। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাজার তদারকির এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

+ posts

Similar Posts

Leave a Reply