রূপসী কাপ্তাই পত্রিকার আয়োজনে নববর্ষে দেশীয় খেলাধুলার উৎসব

নিজস্ব প্রতিবেদক:


বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক উৎসব। মাসিক প্রকাশনা রূপসী কাপ্তাই পত্রিকার উদ্যোগে আগামী ১৪ এপ্রিল কাপ্তাই উপজেলা প্রশাসন ও কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের সহযোগিতায় উপজেলা প্রশাসন চত্বর,কাপ্তাই ও কেপিএম মহিলা ক্লাবে অনুষ্ঠিত হবে দেশীয় খেলাধুলার জমজমাট আয়োজন।

গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দড়ি লাফ, মার্বেল, লাটিম, ডাংগুলি, ডিম দৌড়সহ নানা ধরনের ঐতিহ্যবাহী খেলা এতে অন্তর্ভুক্ত রয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসন চত্বরে নববর্ষের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং বিকেলে কেপিএম মহিলা ক্লাবে নববর্ষ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদ উল্লাহ।

রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেন বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে হারিয়ে যেতে বসা দেশীয় খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা এবং নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে সবাই আনন্দ ভাগাভাগি করে নিক এবং শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকুক।”

আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ কাপ্তাইয়ে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নিরাপদ খাদ্য উৎপাদনে কাপ্তাইয়ে কৃষকদের জিএপি প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী ‘উত্তম কৃষি চর্চা (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস-জিএপি)’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন…

  • রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এ…

  • 🟥 কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বনাঞ্চল থেকে একটি মায়া হরিণ লোকালয়ে…

  • অন্ধ বৃদ্ধার ঘরে মানবিক সহায়তা, পাশে সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের এক অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও কৃষি উদ্যোক্তা অজিত কুমার তনচংগ্যা। তিনি ওই বৃদ্ধার পরিবারের জন্য খাদ্যসামগ্রী, ওষুধ ও ফলমূলসহ বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেন। শুক্রবার (১৯ জুন) উপজেলার…

  • কাপ্তাইয়ে মৎস্য বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    ঝুলন দত্ত, কাপ্তাই কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ এপ্রিল) হতে শুরু হয়েছে।  মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা…

  • অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার; সহায়তার আহ্বান চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই বুধবার (১৯ মার্চ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকার কলাবাগানে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতরাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। দুর্ঘটনার পরপরই…

Leave a Reply