রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

নিজস্ব প্রতিবেদক ;

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল হাসানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় পদোন্নতির মাধ্যমে তিনি কনস্টেবল থেকে নায়েক পদে উন্নীত হন।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় কাজ করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

    কাউখালী প্রতিনিধি: রাঙ্গামাটির কাউখালী উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক…

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা

    জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা…

  • বিজিবি সাজেকে অসহায়দের পাশে

    রমজানে বিতরণ ইফতার সামগ্রী নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক  ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…

  • পার্বত্য চট্টগ্রামে রমজানে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, মুরগি ২৩০ টাকায়, কলা–লেবু–শসায় দামের ঝাঁপ; স্বস্তি শুধু ডিম ও আলুতে!

    জয়নাল আবেদিনঃ রমজান ঘিরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা বেড়েছে। ইফতারকেন্দ্রিক চাহিদা বাড়ায় বেশ কয়েকটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার (বয়লার) মুরগির দাম কেজিপ্রতি ২২০…

Leave a Reply