রাঙ্গামাটিতে পেট্রোল পাম্পে কড়াকড়ি মনিটরিং: অনিয়মের অভিযোগ নেই

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:

রাঙামাটি সদর এলাকায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

অভিযানের আওতায় কল্যাণপুর এলাকায় অবস্থিত তেন্যাবি পাম্প, স্টেডিয়াম সংলগ্ন এসএন পেট্রোলিয়াম এজেন্সি এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মুহসীন স্টোরস পাম্পে সকাল ৮টা থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়। প্রতিটি পাম্পে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিমের পাশাপাশি নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা সার্বক্ষণিক উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

এসময় সেনাবাহিনী, পুলিশ ও পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তেন্যাবি পাম্পে ৩ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৩০০ লিটার অকটেন, এসএন পেট্রোলিয়াম এজেন্সিতে ১১ হাজার লিটার ডিজেল এবং মুহসীন স্টোরস পাম্পে ৫ হাজার ৪৪৫ লিটার ডিজেল ও ৩ হাজার ৪০০ লিটার অকটেন সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে, বনরূপা এলাকার হিল ভিউ পাম্প থেকে এদিন কোনো জ্বালানি তেল বিতরণ করা হয়নি।

জ্বালানি তেল বিতরণের ক্ষেত্রে গ্রাহকদের বৈধ কাগজপত্র যাচাই করে টোকেন প্রদান করা হয়, যা পুরো প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে সহায়ক ভূমিকা রাখে।

জেলা প্রশাসন জানিয়েছে, অধিক মূল্যে তেল বিক্রি বা মজুত সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ধরনের কঠোর নজরদারি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্থানীয় জ্বালানি বাজারে স্বস্তি ফিরেছে বলে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

+ posts

Similar Posts

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

  • রাঙ্গামাটিতে যক্ষা নির্মূলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নেটওয়ার্কিং সভা

    নিজস্ব প্রতিবেদক : যক্ষা রোগ নির্ণয়, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের…

  • রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে…

  • নারী ও কন্যার অধিকার রক্ষায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বান্দরবান প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) তারিখে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার…

  • বিজিবি সাজেকে অসহায়দের পাশে

    রমজানে বিতরণ ইফতার সামগ্রী নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক  ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…

  • ঈদের আনন্দ হাসপাতালে- রোগীদের জন্য উন্নত খাবার, পাশে সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ঈদের দিনটিকে স্মরণীয় ও কিছুটা হলেও আনন্দময় করে তুলতে রোগীদের জন্য বিশেষভাবে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা…

Leave a Reply