কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটির কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধকে ঘিরে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তথ্য অফিস সহায়ক মো. মহিন উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির।

আলোচনায় তিনি ২৫ মার্চের কালরাত্রির বিভীষিকাময় স্মৃতিচারণ করে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন ঘুমন্ত নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করে। বহু নিরীহ নারীকে নির্যাতন ও হত্যা করা হয়। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের আশ্রয়-সহায়তা প্রদান করেছিল।

ব্যক্তিগত স্মৃতিচারণে তিনি আবেগাপ্লুত হয়ে জানান, মুক্তিযুদ্ধের সময় তার ৮ মাসের অন্তঃসত্ত্বা মাকে নির্মমভাবে হত্যা করা হয়। এসময় তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন এবং কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবুল কাশেম।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে কাপ্তাই তথ্য অফিসের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

    কবির হোসেন, কাপ্তাই “আলোর নিচে অন্ধকার”—এই চিত্রই এখন রাঙামাটির কাপ্তাই উপজেলার বাস্তবতা। যেখানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়, সেখানেই প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনজীবন। চলমান এসএসসি…

  • রাঙামাটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের…

  • 🟥 কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২মে) সকাল ১০টায় কাপ্তাই উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সংরক্ষণ প্রকল্পের বাস্তবায়নে,…

  • কাপ্তাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান নিজস্ব প্রতিবেদক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর…

  • কাপ্তাইয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে সেনাবাহিনীর বিশেষ অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাপ্তাই জোন। বৃহস্পতিবার (১৮ জুন) কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

Leave a Reply