শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তিতে ‘এ’ গ্রেড পেল ফারিয়া ফারজানা সুপ্তি

কাপ্তাই প্রতিনিধি: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ‘এ’ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিয়া ফারজানা সুপ্তি। রবিবার (১ মার্চ) সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

সুপ্তি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. কবির হোসেন কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণ-এর কাপ্তাই প্রতিনিধি। মা হালিমা কবির। ফারিয়া ফারজানা সুপ্তি তাদের একমাত্র সন্তান।

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সুপ্তি। সে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে যেন সে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।

উল্লেখ্য, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তি পরীক্ষায় এবার কাপ্তাই উপজেলায় মোট ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ‘এ’ গ্রেডে ১৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।

কাপ্তাই প্রতিনিধি
+ posts

Similar Posts

Leave a Reply