কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই উপজেলা কার্যালয়ের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ৬০ জন নারী ও পুরুষ কৃষক-উদ্যোক্তা অংশ নেন।

প্রশিক্ষণে রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান এবং কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

প্রশিক্ষকেরা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিক সারের সুষম ব্যবহার, কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা, জৈব সার ও কম্পোস্ট ব্যবহারে গুরুত্ব দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশে ফসল সংগ্রহ ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। জিএপি পদ্ধতি অনুসরণ করলে ফসলের গুণগত মান বাড়ে, উৎপাদন খরচ কমে এবং বাজারে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ সহজ হয়। এতে কৃষকের আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ে।

আয়োজকেরা জানান, পার্টনার কর্মসূচির মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ২.৩০ এ  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে কাপ্তাই উপজেলা প্রশাসন এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)…

  • এতিমদের পাশে মানবিক উদ্যোগ: কাপ্তাইয়ে ইফতার ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে ১০ শয্যা হাসপাতাল ও কাপ্তাই ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এতিম ও পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের মানবিক কাজ: অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়…

  • আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পূর্ণার্থীর

    ঝুলন দত্ত, কাপ্তাই : প্রাগৈতিহাসিক কাপ্তাই সীতাঘাট মা সীতা দেবী মন্দিরে আগামী ১৭ মার্চ  মহা বারুনী স্নান,  সীতামেলা এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে প্রায়  ১০ হাজার পুর্ণাথীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি…

  • আফসারের টিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিং ক্লাবের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করা…

Leave a Reply