রাঙামাটিতে ভিবিডি’র নব কমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময়

আহমদ বিলাল খান, রাঙামাটি 

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য মো: হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে নেতৃবৃন্দ সাক্ষাৎকালে ভিবিডির চলমান মানবসেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার পরামর্শ দেন।

এ সময় রক্তদান কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবিক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা।

ভিবিডি সূত্রে জানা গেছে, সংগঠনটি দীর্ঘদিন ধরে রাঙামাটিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নবগঠিত কমিটি এসব কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংগঠনের সভাপতি দীপ্ত বড়ুয়া বলেন, রাঙামাটির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা পেলে মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব হবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভিবিডি রাঙামাটি জেলা শাখা অতিথিদের সময়, আন্তরিকতা ও মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত প্রচেষ্টায় রাঙামাটিতে মানবিক কার্যক্রম নতুন মাত্রা পাবে।

+ posts

Similar Posts

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা

    কবির হোসেন |  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা। এ উপলক্ষে কাপ্তাইয়ে আয়োজন করা হয় কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই মডেল মসজিদ প্রাঙ্গণে…

  • হিফজ সমাপনে তিন হাফেজকে সম্মাননা দিল বাঘাইছড়ির দারুস সুন্নাহ্ মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে কুরআন হিফজ সম্পন্ন করা…

  • রাঙ্গামাটিতে যক্ষা নির্মূলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নেটওয়ার্কিং সভা

    নিজস্ব প্রতিবেদক : যক্ষা রোগ নির্ণয়, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের…

  • রমজানে নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর 

    আবদুল হাই খোকন: রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দীপেন দেওয়ান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার নিজ দপ্তর থেকে ফোনে সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা: বান্দরবানে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার…

Leave a Reply