দূর্গম চাকুয়ায় আধুনিক কৃষি প্রযুক্তিতে নতুন দিগন্ত: প্রশিক্ষণে উদ্বুদ্ধ ৫০ কৃষক

ঝুলন দত্ত, কাপ্তাই


রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নের চাকুয়া বড় পাড়ায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পার্টনার” (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh) প্রকল্পের আওতায় সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে ২৫ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ও ২৫ জন সাধারণ কৃষকসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। দুর্গম এলাকায় এমন উদ্যোগ কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব আধুনিক ‘অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং (AWD)’ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ধান রোপণের ১৫ দিন পর প্রতি বিঘা জমিতে একটি করে এডব্লিউডি পাইপ স্থাপনের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ পানি সাশ্রয় সম্ভব। এতে খরচ কমার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়বে এবং পরিবেশও উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদ, থোয়াই নু চিং মারমা এবং কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্থানীয় কৃষকরা। বক্তারা বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ কৃষকদের দক্ষতা বাড়াবে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দূর্গম অঞ্চলে কৃষি প্রযুক্তির এ অগ্রযাত্রা কৃষকদের মাঝে নতুন আশা জাগিয়েছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ৬ হাজার শিশু

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • কাপ্তাইয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কের পাশে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাপ্তাই ইয়ুথ ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধকে ঘিরে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন করা হয়।…

Leave a Reply