কর্ণফুলী কলেজে ফুল-কলমে নবাগতদের বরণ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করেছে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতারা।
নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়া, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান ফাহিম, সহসভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক তাহসিন আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান আকাশ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আপন তনচংগ্যা, ছাত্রীবিষয়ক সম্পাদক এডি তনচংগ্যা এবং ছাত্রদল নেতা নাসির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদলের নেতারা নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।