রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

নিজস্ব প্রতিবেদক :


রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৮ জন আউটডোরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। গুরুতর আহত ১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডা. আশিষ কুমার ও ডা. সুবীর চাকমা। তাদের সঙ্গে জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন ইএমও ডা. ফরহাদ এবং ইন্টার্ন চিকিৎসক ডা. জুনায়েদসহ একদল চিকিৎসক।

দুর্ঘটনার পরপরই উদ্ধার, চিকিৎসা ও শৃঙ্খলা রক্ষায জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ভুমিকা রাখেন বলে জানায় এলাকাবাসী। গুরুতর আহত রোগীকে চট্টগ্রামে পাঠাতে রেড ক্রিসেন্টের কর্মী সাজিদসহ একটি দল বিশেষ সহায়তা প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে…

  • বাংলাদেশ পুলিশে ট্রেইনি কনস্টেবল নিয়োগে আবেদন শুরু ৫ মার্চ

    নিজস্ব প্রতিবেদক :“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ খ্রি. থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি…

  • কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, কাপ্তাই উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল-এর সামাজিক স্বাস্থ্য সেবা…

  • বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে মারিশ্যা ২৭ বিজিবি। শনিবার (১৪ মার্চ) বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মারিশ্যা ২৭ বিজিবি সদস্যরা এসব অবৈধ ভারতীয়…

  • হতদরিদ্র মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ করছে সরকার : পার্বত্যমন্ত্রী 

    আহমদ বিলাল খান, রাঙামাটি  দেশের হতদরিদ্র মানুষের কল্যাণ ও সেবার লক্ষ্যেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। প্রকৃত সুবিধাভোগীরা…

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা

    কবির হোসেন |  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা। এ উপলক্ষে কাপ্তাইয়ে আয়োজন করা হয় কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই মডেল মসজিদ প্রাঙ্গণে…

Leave a Reply