কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

কবির হোসেন, কাপ্তাই


রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো নাছির উদ্দিন। তিনি বলেন,বাঙালী সকল সম্প্রদায়ের বীর সেনারা নয়মাস যু্দ্ধ করে দেশ স্বাধীন করেছে।যার ফলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং বাঙলা ভাষায় আজ আমরা কথা বলেছি। এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাইফী , কেয়ারটেকার সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন, আব্দুল ছালাম, শিক্ষক কবির হোসেন, আব্দুল আজিজ ছিদ্দিকী। পরে সকল শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করেন হাফেজ আবুল কালাম। এসময় সকল মসজিদ ভিত্তিক শিশুগণ গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকগন উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

  • কাপ্তাই প্রেসক্লাবের নেতৃত্বে কবির-ঝুলন

    নিজস্ব প্রতিবেদক পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয়ে কাপ্তাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

  • কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

      ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান।  সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০  টায় তিনি প্রথমে   কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে…

  • কাপ্তাইয়ে খাদ্য নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় এবং অস্বাস্থ্যকর…

Leave a Reply