একই বিদ্যালয়ে ২১ বছর: ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা শেষে বিদায় নিলেন ইউসুফ মিয়া
ঝুলন দত্ত, কাপ্তাই:
একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায়
৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া। এই উপলক্ষে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১ টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তীর্থ জীৎ রায়। এসময় তিনি বলেন, বিদায়ী প্রধান শিক্ষক একজন আর্দশ শিক্ষক ছিলেন, আজকে তাঁর বিদায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার সর্বস্থরের পেশাজীবীদের উপস্থিতিতে এটা প্রমানিত হয়। তিনি শিক্ষার আলো ছড়িয়ে এই অঞ্চলকে আলোকিত করেছেন।
এসময় বিদায়ী প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া বলেন, বিদায় বেলা আমি সকলের যে ভালোবাসা পেয়েছি, তা জীবনে কখনোও ভুলবো না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভিন সুলতানার সভাপতিত্বে শিক্ষক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বিএফআইডিসি স্কুল পরিচালনা কমিটির সদস্য ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনর রশীদ, পরিচালনা কমিটির সহ সভাপতি পারুল আক্তার, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে প্রমুখ।
এসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক
মিজানুর রহমান এবং শিক্ষার্থী ওয়াজিয়া সুলতানা সোবাহা ও মো: আজিম উদ্দিন।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষক মো ইউসুফ মিয়াকে সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করা হয়।৷