গলায় ফাঁস দিয়ে কাপ্তাইয়ের মধুছড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

ঝুলন দত্ত, কাপ্তাই

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   মধুছড়ি নামক স্থানে নিজ  গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬)  নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল)  দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান  ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে। 
আত্মহননকারী বিশ্বজিৎ কর্মকার ঐ এলাকার মৃত হরে কৃষ্ণ কর্মকারের ছেলে।

ইউপি সদস্য অমল কান্তি দে আরোও জানান,  বিশ্বজিৎ কর্মকারের একটি মাত্র ছেলে অনেক দিন আগে চলে গেছেন, ঘরে শুধুমাত্র তাঁর সহধর্মিণী রয়েছেন। এছাড়া বছর খানেক আগে তিনি স্ট্রোক করেছেন, তিনি চোখে দেখতেন না এবং চলাচলে অক্ষম। যার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যা করতে পারেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বিশ্বজিৎ কর্মকরারের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মো জয়নাল আবেদীন, কাপ্তাই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব

    রাঙ্গামাটি প্রতিনিধি: শিব চতুর্দ্দশী উপলক্ষে পাহাড়ি শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬। ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজন করে শ্রী শ্রী…

  • রূপসী কাপ্তাইয়ের গোলটেবিলে উন্নয়নের রূপরেখা

    নিজস্ব প্রতিবেদক রাাঙামাটির কাপ্তাইয়ে উন্নয়নের বহুমাত্রিক সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) দুপুরে কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায় অবস্থিত ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • 🟥 চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি চান্দগাঁও থেকে গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আলুমং মারমা কাপ্তাই উপজেলার…

Leave a Reply