ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মোঃ জয়নাল আবেদীন,কাপ্তাই

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০.৩০ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন উপস্থিত থেকে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশাসন জানায়, ইউনিয়নের মোট ১৫০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেককে ১০ (দশ) কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারের এই সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করা সম্ভব হবে।

মোঃ জয়নাল আবেদীন
+ posts

Similar Posts

  • রাজস্থলীতে বিষু উৎসব ও ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিষু উৎসব ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট–২০২৬ উদযাপনকে সামনে রেখে রাজস্থলীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) রাঙামাটির রাজস্থলী উপজেলার হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ…

  • কাপ্তাইয়ে পাঁচ ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬…

  • মিতিঙ্গাছড়িতে কাল ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন

    উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় স্থানীয়রা নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামীকাল রোববার ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি গ্রামের সঙ্গে মিতিঙ্গাছড়িরও উদ্বোধন করবেন। কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১…

  • ডা. অশ্রু কণা চৌধুরীর কলমে: বিশ্ব হোমিওপ্যাথি দিবসে হ্যানিম্যানকে স্মরণ

    ঝুলন দত্ত, কাপ্তাই ১০ এপ্রিল, বিশ্ব হোমিওপ্যাথি দিবস। সপ্তদশ শতকের শ্রেষ্ঠ চিকিৎসক, শ্রেষ্ঠ বিজ্ঞানী, হোমিওপ্যাথির আবিষ্কর্তা মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস-২০২৬ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. অশ্রু কনা চৌধুরী, ডাঃ জাকির হোসেন সিটি…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • পাহাড়ি ঢলের ভাঙনে ঝুঁকিতে কাপ্তাই মডেল মসজিদ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে অবস্থিত কাপ্তাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পাহাড়ি ঢলের তীব্র ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়ার প্রায় ৯ মিটার এলাকা ভেঙে যাওয়ায় শুধু মডেল মসজিদই নয়, স্থানীয়…

Leave a Reply