শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

নিজস্ব প্রতিবেদক:

ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল ও সাংগু ক্রিকেট দল। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।

প্রথমে টসে জয়লাভ করে সাংগু ক্রিকেট দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৫৩ রান। জয়ের লক্ষ্যে মাঠে নেমে মাতামুহুরি ক্রিকেট দল দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে ১৩.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সুইসাপ্রু মারমা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম এবং উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী ইয়াছিন বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরো আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা শিলছড়ী এলাকায় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক: শিশু, কিশোর-কিশোরী ও নারীর সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “শিশু, কিশোর-কিশোরী ও নারী…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • স্বাধীনতা পদক পাচ্ছেন কাপ্তাইয়ের টেবিল টেনিস কিংবদন্তী জোবেরা রহমান লিনু

    কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবি) এলাকায় জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু,…

  • কাপ্তাই আইডিইবি’র ইফতার ও আলোচনা সভা 

    কবির হোসেন। কাপ্তাই  রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা। বুধবার (৪ মার্চ) বিকাল ৫টায় রিভার ভিউ পার্কে আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা  শাখার  সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলী’র সঞ্চালনায়…

  • স্বস্তির তেল সরবরাহ: বড়ইছড়িতে দীর্ঘ লাইনে থেকেও হাসিমুখে গ্রাহক

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির বরইছড়িতে অবস্থিত আশা অয়েল লিমিটেডে সোমবার (৩০ মার্চ) সকালে তেল নিতে শত শত মানুষের দীর্ঘ সারি দেখা গেলেও ভোগান্তিহীন পরিবেশে সরবরাহ কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তেল সংগ্রহের…

  • কাপ্তাই নতুন বাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

    মো.জয়নাল আবেদিন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই নতুন বাজার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাজার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।…

Leave a Reply