রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বে জোর

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি


রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়ন করেন এবং কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘গুড সার্ভিস (জিএস) মার্ক’ প্রদান করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের ৯টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। অভিবাদন শেষে তারা শৃঙ্খলাবদ্ধভাবে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করে।

প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং কিট প্যারেডে অংশ নেওয়া সদস্যদের সরঞ্জাম ও প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

  • অসুস্থ সহকর্মীর পাশে পুলিশ সুপার আবদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান অসুস্থ সহকর্মীর প্রতি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সম্প্রতি অপারেশন-পরবর্তী অবস্থায় চিকিৎসাধীন এক সহকর্মীর খোঁজ নিতে তিনি হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশ সুপার অসুস্থ…

  • কাউখালী থানার অভিযানে চট্টগ্রাম থেকে পলাতক আসামী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি…

  • বিলাইছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট।ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং জোরদার

    বিলাইছড়ি প্রতিনিধি :  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা…

Leave a Reply