লক্ষীছড়িতে সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর হামলা—প্রতিবাদে সরব মহল

নিজস্ব প্রতিবেদক:


খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকায় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ ঘটনাকে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং সরাসরি গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর উদ্দেশ্য ছিল সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা এবং সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করা। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর এ ধরনের হামলাকে পুরো সাংবাদিক সমাজের প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা বলেন, এটি গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি চ্যালেঞ্জ। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের গাফিলতি বা ধীরগতি এ ক্ষেত্রে মেনে নেওয়া হবে না। প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা—এমন অপচেষ্টা কখনো সফল হবে না বলেও মন্তব্য করেন তারা।

ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • লামায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম শুরু

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার লামা উপজেলায় প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মা পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • বিলাইছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট।ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং জোরদার

    বিলাইছড়ি প্রতিনিধি :  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা…

  • দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা…

  • কোতয়ালী থানার অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী-সন্তান উদ্ধার

    আহমদ বিলাল খান: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ কোতয়ালী থানায় দায়েরকৃত জিডি নং-১৫০৭ এর প্রেক্ষিতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর…

  • টেকসই পর্যটনে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা কর্মশালা

    আহমদ বিলাল খান রাঙামাটিতে টেকসই পর্যটন নিশ্চিত করতে চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটকদের সঙ্গে সদাচরণ, নিরাপদ যাতায়াত এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের…

Leave a Reply