জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর

আহমদ বিলাল খান, রাঙামাটি

‘জনসাধারণ যাতে ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়’ এ নির্দেশনা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সেবা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকদের সেবা প্রদানের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহে আগতদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত নেন।

প্রতিমন্ত্রী বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজভাবে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • 🟥 অপারেশনের অর্থ জোগাড়ে হিমশিম, দুই মাসের আগেই জীবনযুদ্ধে ছোট্ট ইয়ামিন

    নিজস্ব প্রতিবেদক: জন্মের পর মায়ের কোলজুড়ে ছিল আনন্দ আর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের আকাশে নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া। বয়স এখনও দুই মাস পূর্ণ হয়নি। এরই মধ্যে বিরল ও জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ছোট্ট আবদুল্লাহ…

  • শান্তি ও সম্প্রীতির বার্তা: আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাথে পার্বত্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে একসাথে কাজের প্রত্যয় আবদুল হাই খোকন: পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক সম্প্রীতির প্রশ্নে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে শীর্ষ দুই নেতার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি মঙ্গলবার…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে “ক্লিনলিনেস ড্রাইভ”

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনলিনেস ড্রাইভ) রাঙ্গামাটিতে জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত শনিবার (১৮ এপ্রিল) এক…

  • 🟥 বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ শুরু

    নিজস্ব প্রতিবেদক: ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ২৮…

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ বিষয়ে গুজব ও অপতথ্য না ছড়াতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল অতিরিক্ত ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।…

  • কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ আহরণ নিষেধাজ্ঞা কার্যকর

    প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণে কঠোর ব্যবস্থা, জেলেদের খাদ্য সহায়তা অব্যাহত নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। জেলা প্রশাসন…

Leave a Reply