ডিসি গোল্ডকাপে কাপ্তাই’র জয়: বাঘাইছড়িকে ২-১ গোলে হারালো

ঝুলন দত্ত, কাপ্তাই:

রাঙামাটি  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফের কাপ্তাই উপজেলা জয়ী হয়েছে।

 বুধবার (১ এপ্রিল) রাঙামাটি চিংহ্লা মারি স্টেডিয়ামে  কাপ্তাই উপজেলা ২-১ গোলে  বাঘাইছড়ি উপজেলাকে পরাজিত করে। 
 টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ১০ মিনিটে ওয়াকিলের দেওয়া গোলে বাঘাইছড়ি উপজেলা ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতিয়ার্ধে কাপ্তাই উপজেলার পক্ষে পর পর দুটি গোল করেন মারুফ এবং মংহাই মারমা। খেলা শেষে কাপ্তাই উপজেলা দল ২-১ গোলে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়েন। খেলা পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত ফিফা তালিকাভুক্ত রেফারী আশরাফুজ্জামান টিটু। মারী স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ রুহুল আমীন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা  বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ সাইফুল ইসলাম ভুট্টু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই দলের টিম ম্যানেজার মোঃ দিলদার হোসেন, জেলা ক্রীড়া অফিস সচিব আব্দুল করিম লালু, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আসলাম খান, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জামাল উদ্দীন, ওসমান গণি তনু, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সদস্য কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই উপজেলার প্রাক্তন খেলোয়াড় প্রভাত কুসুম চাকমা। ডিসি গোল্ডকাপ ফুবটল টুর্নামেন্টে পরপর ২বার কাপ্তাই উপজেলা দল বিজয়ী হওয়ায় সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।|

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কেপিএম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্কুলে  অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি)…

  • কক্সবাজারের কাছে ১৭০ রানে হারল রাঙামাটি

    নিজস্ব প্রতিবেদক: ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬-এর “ই” গ্রুপের খেলায় চাঁদপুরে কক্সবাজার জেলা দলের কাছে ১৭০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে রাঙামাটি জেলা দল। বুধবার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে রাঙামাটি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে…

  • মাঠ থেকে পাহাড় – ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগের দাবি।

    নিজস্ব প্রতিবেদক : গ্রামবাংলার গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, কাবাডি কিংবা হা-ডু-ডুর মতো ঐতিহ্যবাহী খেলার পাশাপাশি পার্বত্য অঞ্চলের পাহাড়ি খেলাধুলাও আজ হারিয়ে যেতে বসেছে। একসময় সমতলের মাঠ আর পাহাড়ের ঢালে বিকেল নামলেই মুখর থাকত শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্যে। এখন সেই জায়গা দখল করেছে প্রযুক্তিনির্ভর ব্যস্ততা…

  • ডিসি কাপ ফুটবল: কাপ্তাই উপজেলা দলের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে কাপ্তাই উপজেলা ফুটবল দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে কর্ণফুলী মিনি স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন…

  • ‘সেরা গোল’ হাতছাড়া ঋতুপর্ণার

    স্পোর্টস ডেস্কঃ শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশের নারী ফুটবল দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। ম্যাচ শেষে আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠে—সেই শটটি গোল হলে সেটিই হতো তাঁর জীবনের সেরা গোল। ম্যাচের প্রথমার্ধে দ্রুতগতির আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ…

  • নেত্রকোনার কাছে ৬৬ রানে হেরেছে রাঙামাটি জেলা ক্রিকেট দল

    নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫‑২৬ এর “ই” গ্রুপের প্রথম খেলায় রাঙামাটি জেলা দল নেত্রকোনা জেলা দলের কাছে ৬৬ রানে পরাজিত হয়েছে। খেলা শুরুতে রাঙামাটি টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত…

Leave a Reply