১৫ এপ্রিল চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসব, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

ঝুলন দত্ত, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়ন এর চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক উথোয়াই মং মারমা।

তিনি জানান, বৌদ্ধ সম্প্রদায় সহ নানা বর্ণের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান চিৎমরম। এইখানে রয়েছে শত বছরের চিংম্রং  বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষ বিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব। এদিন মারমা যুবক যুবতিরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করবেন।

এছাড়া এদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান  আলোচনা সভা এবং সাংগ্রাই শোভাযাত্রা । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট চঞ্চু চাকমা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক উসাই মং মারমা,  হ্লাসুইমং মারমা( মং), সাচিং উ মারমা এবং  সদস্য সচিব মংসুই উ  মারমা জানান, ১৫ এপ্রিল মূল সাংগ্রাই জল উৎসব হলেও আগামী ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিনদিন বিহার প্রাঙ্গনে বসবে বৈশাখী মেলা। ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসবে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে। এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক দায়িকারা বৌদ্ধ পুজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানো সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে।

প্রসঙ্গত: ১৯৭৬ সাল হতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ সালের সাংগ্রাই জল উৎসব সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর জন্য ৬৩ সদস্য বিশিষ্ট মুল কমিটি,  ৯ টি উপ কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • কাপ্তাইয়ে কবিতা-নৃত্যের মনোমুগ্ধকর উৎসব: ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’ এর বর্ণাঢ্য আয়োজন

    আবদুল হাই খোকন: কবিতা, ছন্দ ও নৃত্যের অপূর্ব মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠলো কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গন। বৈশাখের প্রখর রোদ ও গ্রীষ্মের তাপদাহের মাঝেও কবিতার রসধারায় ও নৃত্যের ছন্দে মুগ্ধতা ছড়াল এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত…

  • 🟥 চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশের অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম মহানগরের…

  • চন্দ্রঘোনা থানা এবং কেপিএম পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশাসনিক তৎপরতা জোরদার ও উন্নয়ন কার্যক্রম তদারকির অংশ হিসেবে চন্দ্রঘোনা থানা এবং কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। রবিবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে…

  • 🟥 কাপ্তাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) বিকাল ৫টায় অবকাশ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় কাপ্তাই উপজেলা শ্রমিক দল সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম ও কাপ্তাই…

  • কাপ্তাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কাপ্তাই…

Leave a Reply