আফসারের টিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কবির হোসেন, কাপ্তাই:


রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিং ক্লাবের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়াতুল ইসলাম রিহাম,পবিত্র রমজান মাসে ৩০রোজা,নিয়মিত তারাবির নামাজ আদায় এবং শাওয়াল মাসে ছয়টি রোজা রাখায় তাকে বিশেষ ভাবে পুরস্কার প্রদান করা হয়। আফসারের টিলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে মসজিদ ও মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা আলমগীর আশরাফ। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কাপ্তাই সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমির হোছাইন,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও মোঃ ইউনুস কোম্পানি প্রমুখ। প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি জানান অত্র মাদরাসার সকল শিক্ষার্থী বিভিন্ন কর্মে সফলতা অর্জন করেছে আমরা তাদের জন্য সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি।বিশেষ করে ৮বছরের শিশু রিহাম যে পবিত্র রমজান মাসে ৩০রোজা,নিয়মিত তারাবি নামাজ আদায় ও শাওয়াল মাসে ৬টি রোজা রেখেছে। মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা আলমগীর আশরাফ জানান, আমরা দোয়া করি আল্লাহতালা শিশু শিক্ষার্থী কবুল করুন। বিশিষ্ট ব্যবসয়াী শাহাবুদ্দিন শিশু শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। উপজেলা মাধ্যমে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমির হোসাইন জানান, সামনে শিশু শিক্ষার্থী রিহাম আরও ভালো কিছু করবে বলে তাঁর জন্য দোয়া করেন। এবং মসজিদের ইমাম ও মাদ্রাসারর পরিচালক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস জানান,আমার এ শিক্ষার্থী সামনে আরও ভালো কিছু করবে বলে সকলের নিকট দোয়া চায়। এসময় মসজিদ, মাদরাসা ও এতিমখানার কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • কাপ্তাই সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

    ঝুলন দত্ত, কাপ্তাই : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার কাপ্তাই  প্রজেক্ট  পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত  এএসআই  মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন,  গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায়…

  • কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়…

  • কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

    মোঃ জয়নাল আবেদীন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।…

  • জাতীয় শিক্ষা সপ্তাহে সাফল্যের স্বীকৃতি পেল কাপ্তাই উচ্চ বিদ্যালয়

    নিজস্ব প্রতিবেদক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এবং বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নতুন করে আলোচনায় এসেছে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়। শিক্ষকতা, সাংস্কৃতিক অঙ্গন এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জনে বিদ্যালয়টিতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬…

  • কাপ্তাই নতুন বাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

    মো.জয়নাল আবেদিন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই নতুন বাজার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাজার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।…

Leave a Reply