টেকসই পর্যটনে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা কর্মশালা

আহমদ বিলাল খান


রাঙামাটিতে টেকসই পর্যটন নিশ্চিত করতে চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটকদের সঙ্গে সদাচরণ, নিরাপদ যাতায়াত এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক মো. হাবীব আজম। তিনি বলেন, দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গে আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে এবং অযথা ঝগড়া-বিবাদ পরিহার করে পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকা, যাত্রীদের ময়লা-আবর্জনা না ফেলতে সচেতন করা এবং রাঙামাটির দর্শনীয় স্থান সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা চালকদের দায়িত্বের অংশ।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার জাহান মিঠু। সভাপতিত্ব করেন প্রকল্প ফোকাল পার্সন অরেনেন্দু ত্রিপুরা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজ চাকমা।

এতে অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ সমিতির সদস্য, মালিক ও চালকরা অংশগ্রহণ করেন।

আলোচনায় রাঙামাটিকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, চালক ও মালিকদের আচরণ ও দায়িত্ববোধ পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি করে রাঙামাটিকে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

+ posts

Similar Posts

  • 🟥 রাঙামাটি হাসপাতালে ১০ কেজি টিউমার অপসারণ

    ৭০ বছর বয়সী রোগীর সফল অস্ত্রোপচার নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেনারেল হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারে ৭০ বছর বয়সী এক নারীর শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও দুশ্চিন্তা কাটিয়ে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে…

  • প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে বান্দরবানে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার জেলা সফর উপলক্ষে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কক্সবাজার জেলা পুলিশকে…

  • রাঙ্গামাটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ…

  • রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান…

  • বান্দরবানে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক,বান্দরবান বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল…

  • ‘চমকপ্রদ উন্নয়ন হবে, মানুষ দেখবে পরিবর্তন’—মন্ত্রী হয়ে প্রথমবার রাঙামাটিতে দীপেন দেওয়ান

    আবদুল হাই খোকন :  মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটিতে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর আগমনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল…

Leave a Reply