রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

আহমদ বিলাল খান:


রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে থানাধীন মাঝেরবস্তি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ সিআর-৮৯৫/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রবিউল হোসেন রায়হান (৩০)-কে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত রবিউল হোসেন মাঝেরবস্তি এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা এবং তার পিতার নাম মঞ্জুরুল হক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

+ posts

Similar Posts

  • 🟥 রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

    নিজস্ব প্রতিবেদক: জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে সংঘর্ষের ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (০৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়। জারি করা আদেশে বলা…

  • রাঙ্গামাটিতে হাম-রুবেলা টিকাদান শুরু, পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুতি জোরদার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। টিকাদান-পরবর্তী সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে রাঙ্গামাটি…

  • রাঙ্গামাটিতে টিসিবির ট্রাকসেল মনিটরিং ও মোবাইল কোর্ট, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তৎপরতা

    রাঙ্গামাটি প্রতিনিধি ঃ রাঙ্গামাটি সদরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রম মনিটরিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) আনন্দ বিহার, এডিসি হিল, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আসামবস্তি এলাকায় টিসিবির ট্রাকসেল…

  • বাংলাদেশ পুলিশে ট্রেইনি কনস্টেবল নিয়োগে আবেদন শুরু ৫ মার্চ

    নিজস্ব প্রতিবেদক :“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ খ্রি. থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি…

  • রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

    নিজস্ব প্রতিবেদক ; রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল…

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

Leave a Reply