উৎসবমুখর পরিবেশে কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২য় দিন

মো: জয়নাল আবেদীন:


উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী সচিব মো. হেমায়েত হোসেন হাওলাদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, পিটিআই কর্মকর্তা এমরান ইসলাম মানিক এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা।

এছাড়া কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ এবং হল সুপার রতন চন্দ্র দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযান: অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে…

  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    এম বাবুল, কাপ্তাই : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক ও শ্রদ্ধা ভরে হাতে ফুলেল পুষ্প স্তবক নিয়ে শ’শ’ নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের।…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষক সমাবেশ: কার্ড, ঋণ মওকুফ ও খাল খননে জোর

    নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও সরকারের কৃষি-সহায়ক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে শতাধিক কৃষকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সম্পর্কে মাঠপর্যায়ে সরাসরি বার্তা…

  • শিলছড়িতে পাগলা কুকুরের তাণ্ডব: কামড়ে আহত দুই শিশু, হাসপাতালে চিকিৎসাধীন

    মো. জয়নাল আবেদীন রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি ভেলুয়া পাড়া ও শিলছড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত…

  • 🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে…

  • রাজস্থলীতে সারের অতিরিক্ত দাম ও রশিদ না থাকায় ডিলারকে জরিমানা

    হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী  রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সারের অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এক সারের ডিলারকে জরিমানা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ঘিলাছড়ি ইউনিয়নের সারের ডিলার…

Leave a Reply