মানবিক চিকিৎসক ডা. মাসুদ স্ট্রোকে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

কাপ্তাইয়ের সকলের পরিচিত মুখ, মানবিক চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে অবস্থিত সিএসসিআর হাসপাতালে নিবিড় চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডা. মাসুদ আহমেদ চৌধুরী দীর্ঘ কর্মজীবনে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে তিনি নিষ্ঠা, সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। পাহাড়ি দুর্গম এলাকাতেও তিনি আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিয়ে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ছিল তার নিত্যদিনের অভ্যাস। একজন নিবেদিতপ্রাণ ও মানবিক চিকিৎসক হিসেবে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তার হঠাৎ অসুস্থতার খবরে এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সকলের প্রিয় এই চিকিৎসকের দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষ দোয়া করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন—এমনটাই প্রত্যাশা সবার।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান

    নিজন্ব প্রতিবেদক ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ…

  • কাপ্তাইয়ে আশিকা’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

    ঝুলন দত্ত, কাপ্তাই বেসরকারি উন্নয়ন সংস্থা  আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার  চিৎমরম ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব ও যুব নারীদের অংশগ্রহণে  সোমবার (৯ মার্চ) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা, সাংস্কৃতিক…

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

  • ডা. অশ্রু কণা চৌধুরীর কলমে: বিশ্ব হোমিওপ্যাথি দিবসে হ্যানিম্যানকে স্মরণ

    ঝুলন দত্ত, কাপ্তাই ১০ এপ্রিল, বিশ্ব হোমিওপ্যাথি দিবস। সপ্তদশ শতকের শ্রেষ্ঠ চিকিৎসক, শ্রেষ্ঠ বিজ্ঞানী, হোমিওপ্যাথির আবিষ্কর্তা মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস-২০২৬ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. অশ্রু কনা চৌধুরী, ডাঃ জাকির হোসেন সিটি…

  • গলায় ফাঁস দিয়ে কাপ্তাইয়ের মধুছড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   মধুছড়ি নামক স্থানে নিজ  গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬)  নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল)  দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান …

  • চন্দ্রঘোনা থানা এবং কেপিএম পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশাসনিক তৎপরতা জোরদার ও উন্নয়ন কার্যক্রম তদারকির অংশ হিসেবে চন্দ্রঘোনা থানা এবং কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। রবিবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে…

Leave a Reply