চন্দ্রঘোনায় সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নেন চার শতাধিক পরীক্ষার্থী

ঝুলন দত্ত, কাপ্তাই

ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি  এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিক
কন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।  এতে চার শতাধিক পরীক্ষার্থী অংশ নেন। 

 কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন।  এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন   চন্দ্রঘোনা  কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শহীদ উল্লাহ।  এসময় তিনি বলেন, সংস্কৃতি চর্চা শিশুদের মননশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটিডের 
মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন। 
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও ধ্রুব সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত  ও বাচিক শিল্পী তামান্না ইসলাম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেপিএম লিমিটেডের  অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (কারিগরি) ও বিভাগীয় প্রধান(এমটিএস) মোঃ আবুল কাশেম রনি, চাঁদপুর  মেডিকেল কলেজ এর কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা: নারায়ণ চন্দ্র দাশ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক 
মাসুদ নাসির, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও  কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সভাপতি  জয়সীম বড়ুয়া,  মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম. গোলাম নূর, চন্দ্রঘোনা দোভাষী বাজার মা মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক   দীন মোহাম্মদ, চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন,  কাপ্তাই  উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক  আনিছুর রহমান। এসময় প্রধান আলোচক এর বক্তব্য রাখেন   ধ্রুব সংস্কৃতি পরিষদ  বাংলাদেশের সাধারণ সম্পাদক স্বরুপ দেবনাথ। 

স্বাগত বক্তব্য রাখেন   মনোরঞ্জন আর্ট একাডেমির পরিচালক  সুজিত সুত্রধর।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বৃষ্টির দাপটে থমকে জনজীবন

    ৩২ স্থানে পাহাড়ধস, ১৮ আশ্রয়কেন্দ্রে ৩১৭ জন; প্রশাসন, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক  টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাহাড়ধস, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, কৃষিজমিতে পানি জমে ফসলহানির শঙ্কা, বাজারে…

  • ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাইয়ে র‍্যালি ও সচেতনতামূলক সভা

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন হলরুম কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।…

  • বৃষ্টিদুর্গত চন্দ্রঘোনায় জেলা পরিষদের খাদ্য সহায়তা

    নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ। সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাদ্দের আওতায়…

  • কাপ্তাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের কড়া বার্তা

    নিজস্ব প্রতিবেদক মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও সমাবেশ করেছে থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল-বারঘোনিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে পর্যটক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর…

  • কাপ্তাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কাপ্তাই…

Leave a Reply