কাপ্তাইয়ে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা এবং অবৈধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে কর্ণফুলী নদী ও আশপাশ এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মৎস্যসম্পদ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ রক্ষা ও টেকসই ব্যবস্থাপনার দায়িত্ব সবার। তিনি বলেন, মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নির্ধারিত নিষেধাজ্ঞার সময় কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে মাছ আহরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই কারেন্ট জাল ব্যবহার করা যাবে না।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের উদ্যোগ এবং মৎস্যজীবীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভায় বক্তারা টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

    নিজস্ব প্রতিবেদক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)। মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষক সমাবেশ: কার্ড, ঋণ মওকুফ ও খাল খননে জোর

    নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও সরকারের কৃষি-সহায়ক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে শতাধিক কৃষকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সম্পর্কে মাঠপর্যায়ে সরাসরি বার্তা…

  • মানবিক চিকিৎসক ডা. মাসুদ স্ট্রোকে আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক: কাপ্তাইয়ের সকলের পরিচিত মুখ, মানবিক চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে…

  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    এম বাবুল, কাপ্তাই : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক ও শ্রদ্ধা ভরে হাতে ফুলেল পুষ্প স্তবক নিয়ে শ’শ’ নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের।…

Leave a Reply