🟥 কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:


কৃষি মন্ত্রণালয়ের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণীসহ সাধারণ কৃষকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধন করেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরাজ্জামান। তিনি বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন ও বিপ্লব ঘটাতে উদ্যোক্তাদের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার কৃষক কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে, যা প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে।

এছাড়া কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষক আশীষ কুমার তনচংগ্যা। বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও কৃষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই লেকে অভিযান, ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

    নিজস্ব প্রতিবেদক কাপ্তাই লেকে অবৈধ মাছ আহরণ রোধে অভিযান চালিয়ে ৪টি নৌকা ও প্রায় ২০ হাজার বর্গফুট নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি…

  • আফসারের টিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিং ক্লাবের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করা…

  • কাপ্তাইয়ে আগামীর পথে একঝাঁক শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২৪ জুন) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবেগ, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশায় মুখর এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান…

  • কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়েল টিভি–কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

    নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার কাপ্তাই প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ রিপনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক কাপ্তাই সংবাদ ও দোয়েল টিভির প্রতিষ্ঠাবার্ষিকী…

  • কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। ১নং চন্দ্রঘোনা…

  • কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক…

Leave a Reply