ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি প্রশিক্ষণ, কাপ্তাইয়ে ৪০ তরুণ-তরুণীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক জনপদের তরুণ-তরুণীদের কাছে পৌঁছে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যান চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বুধবার দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যানে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। পরে তিনি প্রশিক্ষণ ভ্যান পরিদর্শন করেন।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে আয়োজিত আলোচনা সভায় ইউএনও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে। এ প্রশিক্ষণ তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন।

কাপ্তাই উপজেলার ৪০ জন যুবক-যুবতী এ দুই মাসের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষক দীন বন্ধু রায় ও মো. ফরাইজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে খাদ্য নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় এবং অস্বাস্থ্যকর…

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করে…

  • 🟥 কাপ্তাইবাসীর হৃদয়ে জায়গা করে বিদায় নিলেন ইউএনও রুহুল আমিন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি কাপ্তাইবাসীর মন জয় করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। একজন…

  • “হৃদপিণ্ডে দুটি ছিদ্র: বাঁচার লড়াইয়ে ১৮ মাসের মেশিং, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন”

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় এক দরিদ্র দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিং ওয়াং মারমা জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, যা দ্রুত অপারেশন ছাড়া…

  • 🟥 কাপ্তাইয়ে বারি আম-৪ চাষে মাঠ দিবস

    কৃষকদের হাতে–কলমে প্রশিক্ষণ দিল বিএআরআই নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত “বারি আম-৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ৮০ জন কৃষক অংশ নেন। সোমবার…

  • কাপ্তাই শিল্প এলাকায় জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ৬নং শিল্প এলাকা ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএফআইডিসি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল…

Leave a Reply