🟥 বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিবেদক:

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং পার্বত্য অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার বার্তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের বহুত্ববাদী সমাজব্যবস্থায় সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

+ posts

Similar Posts

Leave a Reply