চট্টগ্রামে ‘ভয়েস হান্ট’ শুরু, পরের ধাপে ৪২ প্রতিযোগী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নতুন কণ্ঠশিল্পী খুঁজে বের করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’। উদ্বোধনী পর্বে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দিনভর অনুষ্ঠিত অডিশন শেষে কঠোর বাছাই প্রক্রিয়ায় ৪২ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছেন।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলা আধুনিক, লোকসংগীত, আঞ্চলিক গানসহ বিভিন্ন ধারার পরিবেশনায় মুখর ছিল পুরো আয়োজন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীদের হাতে ‘ইয়েস কার্ড’ তুলে দেন ‘ফেমিনা’ গ্রুপের চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চক্রবর্তী।

প্রতিযোগিতার আহ্বায়ক এস. এম. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া ও সদস্যসচিব রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়, বিচারক লিটন মিত্র, সাবেক সভাপতি লায়ন প্রবীর দত্ত, সাবেক সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পি এবং সংগঠনের সদস্য ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী জগলুল পাশাসহ অভিজ্ঞ সংগীতশিল্পীরা। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন একদল দক্ষ সংগীতশিল্পী, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকদের ভাষ্য, এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু সেরা কণ্ঠ নির্বাচন নয়; বরং সম্ভাবনাময় শিল্পীদের খুঁজে বের করে ধারাবাহিক প্রশিক্ষণ ও গ্রুমিংয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ের সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলা।

আহ্বায়ক এস. এম. শাজাহান, সভাপতি হিল্লোল রায়, সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া এবং সদস্যসচিব রুবেল বড়ুয়া বলেন, প্রতিভাবান নতুন শিল্পীদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এই আয়োজন থেকে ভবিষ্যতে দেশের সংগীতাঙ্গনে নতুন প্রজন্মের অনেক জনপ্রিয় শিল্পী উঠে আসবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম ধাপে উত্তীর্ণ প্রতিযোগীরা বলেন, এমন সুসংগঠিত আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অভিজ্ঞ বিচারকদের মূল্যায়ন ও পরামর্শ ভবিষ্যতে নিজেদের আরও দক্ষ শিল্পী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা মনে করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদুল ফিতরের আমল: সংযম থেকে আনন্দে মানবতার জাগরণ

    ইসলাম ডেক্স: পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে মহিমান্বিত উৎসব—ঈদুল ফিতর। এটি কেবল আনন্দ-উৎসবের দিনই নয়; বরং আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবিকতার এক মহৎ শিক্ষা নিয়ে আগত এক অনন্য উপলক্ষ। রোজার মাধ্যমে মানুষ যে…

  • 🟥 শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক: শুভ বুদ্ধ পূর্ণিমা—২০২৬ উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য…

  • জুনিয়র বৃত্তির ফল প্রকাশ-৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেল, অনলাইন ও এসএমএসে ফল জানা যাবে

    নিজস্ব প্রতিবেদক: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নেওয়া এ পরীক্ষায়…

  • বিএমএ থেকে কমিশন পেলেন ১৮৪ ক্যাডেট

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ…

  • রমজান—সংযম, সহমর্মিতা ও নৈতিক পুনর্জাগরণের আহ্বান

    পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও রাষ্ট্রীয় চেতনায় আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ নিয়ে আসে। সিয়াম সাধনার এই মাস শুধু ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার গভীর চর্চার সময়। মহান আল্লাহর সন্তুষ্টি…

  • দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির।গার্ড অব অনারে বরণ, পেশাদারিত্বের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয়

    নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ নতুন নেতৃত্ব পেল। সকালেই পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে…

Leave a Reply