🟥 কাপ্তাইয়ে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন:



“জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬” এবং মে দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মে) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ বাবুল, শ্রমিক নেতা মোঃ ডালিম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে মালিক ও শ্রমিক উভয়ের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ প্রতিযোগিতা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ…

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের টি-শার্ট পেলেন ইউএনও, সার্বিক সহযোগিতার আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন-কে সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের টি-শার্ট প্রদান করা হয়েছে এবং আসন্ন ইফতার পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) কাপ্তাই উপজেলা কার্যালয়ে…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • 🟥 কাপ্তাইয়ে বারি আম-৪ চাষে মাঠ দিবস

    কৃষকদের হাতে–কলমে প্রশিক্ষণ দিল বিএআরআই নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত “বারি আম-৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ৮০ জন কৃষক অংশ নেন। সোমবার…

Leave a Reply