🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া জ্ঞান অর্জন অসম্পূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উসংবাই মারমা।

স্বাগত বক্তব্য দেন কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। তিনি নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার নানা দিক তুলে ধরেন।

দিনব্যাপী এ কর্মশালায় রাইখালী ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের নারী ও গ্রাম উন্নয়ন দলের ৪০ জন সদস্য অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥কাপ্তাইয়ে করলিয়া প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” (করলিয়া প্রকল্প)-এর আওতায় কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে জোরদার সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল…

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

  • কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে ৮৪১ পরীক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রের…

  • কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে রাঙ্গুনিয়া থেকে ৮৩ লাখ টাকার সিগারেট জব্দ, আটক ২

    নিজস্ব প্রতিবেদক  ভোরের আঁধার তখনো কাটেনি। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে ছুটছিল একটি ডাম্পার। গোপন তথ্যের ভিত্তিতে সেটি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট। উদ্ধার করা হয়েছে ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেট। আটক করা হয়েছে দুইজনকে। বুধবার (৭ অক্টোবর)…

  • কাপ্তাইয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে সেনাবাহিনীর বিশেষ অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাপ্তাই জোন। বৃহস্পতিবার (১৮ জুন) কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প…

  • আফসারের টিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিং ক্লাবের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করা…

Leave a Reply