ম্যালেরিয়া নির্মূলে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন


“ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ; আমরাই পারবো আমাদেরকেই করতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যকর্মী, ব্র্যাকের প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ব্র্যাকের কাপ্তাই উপজেলা ম্যানেজার পান্না চাকমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমা। বক্তারা ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত স্বাস্থ্য সেবার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই ম্যালেরিয়ার মতো রোগ নির্মূল করা সম্ভব। এ জন্য সরকার, বেসরকারি সংস্থা এবং জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • ফুল বিষুতে কর্ণফুলীতে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের নববর্ষ বরণ

    বিশেষ প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিষু উৎসবের প্রথমদিন( ফুল বিষুর দিন ) কাপ্তাইয়ের কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন  কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল…

  • কাপ্তাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান নিজস্ব প্রতিবেদক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর…

  • কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

    ঝুলন দত্ত, কাপ্তাই যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বুধবার ( ৮ এপ্রিল)  সকাল হতে নানা কর্মসূচীর মাধ্যমে রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্য ও গৌরবময় পথচলার এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে…

  • কাপ্তাইয়ে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

    প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ…

  • শিলছড়ি মহাজন পাড়ায় দীর্ঘদিনের পানির সংকট মিটলো

    মোঃ জয়নাল আবেদীন:দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে ভোগা কাপ্তাই উপজেলার শিলছড়ি মহাজন মার্মা পাড়ায় নতুন পানির ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চালু হওয়ায় এলাকার বাসিন্দারা স্বস্তি ও আনন্দের অনুভূতি প্রকাশ করছেন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল…

  • কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা সভা: সমন্বিত উদ্যোগে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেলী রুদ্র। সভাপতির বক্তব্যে নেলী…

Leave a Reply