🟥 কাপ্তাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মে) বিকাল ৫টায় অবকাশ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় কাপ্তাই উপজেলা শ্রমিক দল সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দল সম্পাদক মো. হারুন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শেখ মো. আব্দুল হালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন। তিনি বলেন, ১৮৮৬ সালের শিকাগো আন্দোলনে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই ঐতিহাসিক ত্যাগের স্মরণে বিশ্বব্যাপী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শ্রমিক দল যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, উপজেলা পরিবহন সভাপতি নুরুল ইসলাম নুরু, কাপ্তাই উপজেলা শ্রমিক দল সভাপতি মো. ফয়েজ আহমেদ, পরিবহন শ্রমিক দলের কার্যকরী সভাপতি মো. আয়ুব, শ্রমিক নেতা কাজী হান্নান, মাহাবুব আলম এবং কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাহার।

এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে মে দিবসের গুরুত্ব ও শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা…

  • 🟥 দুপুরেই নেমে এলো সন্ধ্যার ছায়া: মেঘগর্জন ও বজ্রপাতে আতঙ্কিত জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: সময় দুপুর ১২টা ৩০ মিনিট। অথচ কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় দেখা গেল এক ভিন্ন চিত্র—প্রকৃতি যেন আচমকাই সন্ধ্যার রূপ ধারণ করেছে। আকাশজুড়ে ঘন কালো মেঘের চাদর, সূর্যের আলো সম্পূর্ণরূপে ম্লান হয়ে পড়ে চারপাশে নেমে আসে অস্বাভাবিক অন্ধকার।…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধকে ঘিরে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন করা হয়।…

  • 🟥 ঈদযাত্রায় নিরাপত্তায় ফেরিঘাটে সচেতনতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাঙামাটির সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৪ মে) সকালে ফেরিঘাট এলাকায় মাইকিং, ফেস্টুন ও প্রচারণার মাধ্যমে চালক ও যাত্রীদের সচেতন করা হয়। এ সময়…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানি ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “যথাযথ নিয়মে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

Leave a Reply